ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের দাপুটে জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৭ দুপুর

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বড় চমক উপহার দিল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়া-কে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম বড় জয় তুলে নিয়েছে সিকান্দার রাজার দল। আগে নেপাল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও পারেনি, আফগানিস্তানও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সুপার ওভার খেলেও ব্যর্থ হয়েছে। তবে সেই আক্ষেপ ঘোচাল জিম্বাবুয়ে। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে Sri Lanka। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। চার ও পাঁচ নম্বরে রয়েছে Ireland ও Oman

কলম্বোয় টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক Travis Head জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান। সুযোগ কাজে লাগিয়ে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপে চার উইকেট হারায় তারা। এরপর Glenn MaxwellMatt Renshaw মিলে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। ম্যাক্সওয়েল ৩১ রান করে বিদায় নিলে চাপ বাড়ে। রেনশো ব্যক্তিগত ফিফটি পূরণ করে ৬৫ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। অধিনায়ক হেড করেন ১৭ রান, বাকিরা কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। তিনজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

জিম্বাবুয়ের বোলিং আক্রমণে উজ্জ্বল ছিলেন ব্লেসিং মুজারাবানি, তিনি নেন ৪ উইকেট। ব্র্যাড ইভান্সের ঝুলিতে যায় ৩টি উইকেট, আর দুই বোলার নেন একটি করে উইকেট।

ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। তাদিয়ানসে মারুমানি ২১ বলে ৩৫ রান করে আউট হন। এরপর ব্রায়ান বেনেট ও রায়ান বার্লের জুটিতে যোগ হয় আরও ৭০ রান। বার্ল ৩০ রান করে ফিরলেও বেনেট দারুণ ছন্দে খেলেন। ৫৬ বলে ৭ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক সিকান্দার রাজাও ২৫ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।

 

Link copied!